dainiksatkhira24

আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

ডেস্ক রিপোর্ট: প্রায় তিন মাস পর আজ বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। বিএনপি সরকার গঠনের পর স্থায়ী কমিটির এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রাক্কালে স্থায়ী …

Read More »

পেরুর ফুটবল ম্যাচে দুর্ঘটনায় নিহত ১

স্পোর্টস ডেস্ক : পেরুর রাজধানী লিমায় একটি ফুটবল ডার্বি ম্যাচের আগে আয়োজিত সমাবেশে অন্তত একজন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো গণমাধ্যমকে জানিয়েছেন, ‘স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যাতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।’ তবে ঠিক কী কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে নির্দিষ্ট …

Read More »

ঈদের সিনেমা দেখতে সপরিবারে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: ঈদের সিনেমা দেখতে সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরের মাঝেই স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যা রীতিমতো ‘টক অব দ্য টাউন’।ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। দেশের শীর্ষ নেতার এভাবে সাধারণ দর্শকদের মাঝে উপস্থিত হওয়ার মুহূর্তটি নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও …

Read More »

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

বিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। পরিচালক রেদওয়ান রনির ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন চোখে পড়ার মতো। বিশেষ করে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রথমবার নিশোর জুটি ছবিটিকে বাড়তি মাত্রা দিয়েছে। কাজাখস্তানের তীব্র শীত থেকে শুরু করে পাবনার গ্রামীণ প্রেক্ষাপট সব মিলিয়ে …

Read More »

স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: সংসদ অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি …

Read More »

ইরানের প্রেসিডেন্টের খোলা চিঠি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান বিধ্বংসী যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন সাধারণ জনগণের উদ্দেশে একটি আবেগপূর্ণ খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এই চিঠিতে তিনি মার্কিন নাগরিকদের ‘ভুল তথ্যের মেকানিজম’ বা অপপ্রচারের বেড়াজাল থেকে বেরিয়ে এসে বাস্তবতাকে দেখার আহ্বান জানিয়েছেন। পেজেশকিয়ান দাবি করেন, ইরানকে বিশ্ববাসীর কাছে হুমকি হিসেবে তুলে …

Read More »

খুঁজে পাচ্ছে না পুলিশ , অথচ আদালতে গিয়ে জামিন পেলেন দুই ‘সন্ত্রাসী’

ডেস্ক রিপোর্ট: বিদেশে পলাতক আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম দুই সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন ও বোরহান উদ্দিনকে হন্যে হয়ে খুঁজছে চট্টগ্রাম নগর পুলিশ। অথচ পুলিশ যাদের নাগাল পাচ্ছে না, সেই দুই সন্ত্রাসীই উচ্চ আদালতে হাজির হয়ে দিব্যি জামিন নিয়ে নিয়েছেন। চট্টগ্রামের আলোচিত একটি জোড়া খুনের মামলায় গত ১ ফেব্রুয়ারি তারা ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। আদালতের …

Read More »

বহাল তোবিয়াতে ঘুরে বেড়াচ্ছে পর্ণ গ্রাফি মামলার আসামী রবিউল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার এক মাছ ব্যবসায়ীকে ঘরে আটকে রেখে নগ্ন ভিডিও ধারন এবং মারপিট ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা এবং মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ বকচরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ মামলায় অন্যতম আসামী বহু অপকর্মের হোতা রবিউল ইসলাম প্রকাশ্য বহাল তোবিয়াতে ঘুরে বেড়ালেও …

Read More »

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ এপ্রিল ) সাতক্ষীরা বিজিবির একাধিক সীমান্ত পয়েন্টে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, মাদরা, গাজীপুর ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারত …

Read More »

কালিগজ্ঞে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ আব্দুল ওহাব বরখাস্ত

হাফিজুর রহমান :নিয়োগ বাণিজ্য, ঘুষ ,দুর্নীতি, অর্থ আত্মসাৎ ,নারী কেলেঙ্কারি সহ নানাবিধ দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় অবশেষে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাবকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ৯ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাসিম আহমেদ স্বাক্ষরিত এক চিঠির বিষয়টি নিশ্চিত করেন কলেজ কর্তৃপক্ষ। তবে বরখাস্তের বিষয়ে সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব এ প্রতিনিধিকে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com