Breaking News

বহাল তোবিয়াতে ঘুরে বেড়াচ্ছে পর্ণ গ্রাফি মামলার আসামী রবিউল

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার এক মাছ ব্যবসায়ীকে ঘরে আটকে রেখে নগ্ন ভিডিও ধারন এবং মারপিট ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা এবং মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৬ মার্চ রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ বকচরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এ মামলায় অন্যতম আসামী বহু অপকর্মের হোতা রবিউল ইসলাম প্রকাশ্য বহাল তোবিয়াতে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ।
এছাড়া রবিউল প্রতিনিয়ত বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে চলেছে।
উল্লেখ্য গত ১৬ মার্চ আটক হয় বকচরা গ্রামের ভাড়াটিয়া মোজাহারুল ইসলাম নয়ন (২৬) ও তার স্ত্রী ফিরোজা খাতুন (৪০)।
মামলার এজাহার সূত্রে জানাযায়, বাদী সাতক্ষীরা বড়বাজারের মাছ ব্যবসায়ী ওবায়দুল্লাহ (৩৬) ব্যবসায়ী পরিচয় সূত্রে নয়নের পূর্ণ পরিচিত ছিলো। গত ৩ জানুয়ারী একটি মৎস্য ঘের ইজারা দেওয়ার কথা বলে নয়ন তাকে কৌউশলে ডেকে নিয়ে আসে। পরবর্তীতে একটি ঘরে আটকে রেখে নগ্ন ভিডিও ধারন করে চাঁদা দাবি করে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঐ দম্পতিকে আটক করে জেল হাজতে প্রেরন করে।
এ বিষয় পর্ণ গ্রাফি আইন ২০১২ একটি মামলা দায়ের করা হয়। মামলা নং – ২৭/৯৮(১৫/৩/২৬)।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com