Breaking News

পেরুর ফুটবল ম্যাচে দুর্ঘটনায় নিহত ১

Spread the love

স্পোর্টস ডেস্ক : পেরুর রাজধানী লিমায় একটি ফুটবল ডার্বি ম্যাচের আগে আয়োজিত সমাবেশে অন্তত একজন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।স্বাস্থ্যমন্ত্রী হুয়ান কার্লোস ভেলাসকো গণমাধ্যমকে জানিয়েছেন, ‘স্টেডিয়ামে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যাতে ৪৭ জন আহত হয়েছেন এবং দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।’ তবে ঠিক কী কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। ঘটনাটি ঘটেছে লিমার লা ভিক্টোরিয়া জেলার মাতুতে মহল্লায় অবস্থিত ‘এস্তাদিও আলেহান্দ্রো ভিলানুয়েভা’ স্টেডিয়ামে, যা ফুটবলপ্রেমীদের কাছে ‘মাতুতে’ নামেই পরিচিত। স্টেডিয়ামটি জনপ্রিয় ক্লাব আলিয়াঞ্জা লিমার হোম গ্রাউন্ড। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ডার্বি ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের এক বিশাল সমাবেশ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।প্রাথমিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্টেডিয়ামের দেয়ালের একটি অংশ ধসে পড়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে আলিয়াঞ্জা লিমা ক্লাব কর্তৃপক্ষ এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেডিয়ামের কোনো অংশই ধসে পড়েনি। এই ঘটনার পরপরই লিমাজুড়ে জরুরি তৎপরতা শুরু হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কর্তৃপক্ষ এখনও ঘটনার মূল কারণ স্পষ্ট করেনি। একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাকিব আল হাসানের আজ জন্মদিন

Spread the loveস্পের্টস ডেস্ক: দেশের জার্সি গায়ে অর্জনের পর অর্জন গড়া ও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com