Breaking News

dainiksatkhira24

সাতক্ষীরায় প্যারাডাইস হোটেলের রুমে পাওয়া গেল এনজিও কর্মীর লাশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার একটি আবাসিক  হোটেলের রুম থেকে  সুমন কুমার দাস ( ৪৮) নামের এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দশটার দিকে শহরে পলাশপোল এলাকার প্যারাডাইস নামক একটি হোটেলের রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সুমন কুমার দাস ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা সদরের পরিমল চন্দ্র দাসের ছেলে। তিনি হার্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার …

Read More »

আমরা কারও দাদাগিরি দেখতেও চাই না-ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না। তবে বিশ্বের সব শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই। কিন্তু কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে। আমরা আর কারও দাদাগিরি দেখতেও চাই না। বরদাশত করতেও রাজি নই। বাংলাদেশ চলবে আল্লাহ তায়ালার নির্দেশ …

Read More »

শ্যামনগরে তরুণদের মনে জায়গা করে নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী আলফাত হোসেন

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গণসংহতি আন্দোলন মনোনীত তরুণ এমপি প্রার্থী জোনায়েদ সাকির আস্থাভাজন, সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক, মোঃ আলফাত হোসেন। এলাকার সাধারণ মানুষ বিশেষ করে তরুণদের মধ্যে তিনি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। তার পরিষ্কার রাজনৈতিক অবস্থান, দুর্নীতিবিরোধী মনোভাব এবং উপকূলের বাস্তব সমস্যাগুলো নিয়ে সোচ্চার ভূমিকায় তরুণ সমাজকে নতুন আশায় উজ্জীবিত করেছে। উপকূলের মানুষের …

Read More »

কলারোয়ায় সাংবাদিকদের সাথে ব্যবসায়ী নেতাদের সৌজন্য মতবিনিময়

কামরুল হাসান: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার বেলা সাড়ে ১২টায় কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিক নেতাদের সাথে সৌজন্য মতবিনিময় করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। এসময় ব্যবসায়ী নেতারা সমিতির নিজস্ব ভবন নির্মাণের বিষয়ে সাংবাদিকদের অবগত করেন এবং ফাণ্ড সৃষ্টির জন্য একটি র‍্যাফেল ড্র আয়োজনের প্রস্তুতির কথা …

Read More »

আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না: তাসনিম জারা

নিউজ ডেস্ক: নির্বাচনে আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকাও খরচ করবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। তাসনিম জারার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আমি এনসিপি থেকে …

Read More »

যুবদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হেড ও যুবদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শনিবার সকালে শহরের কাটিয়ায় হেডের অফিসের সামনে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড ও সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (হেড) এবং যুবদের উদ্যোগে ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …

Read More »

সাতক্ষীরার রিহাম ফারহান আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার রিহাম ফারহান আপন স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছে। সে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং ইয়াছিন আলী ও রাবেয়া সুলতানার পুত্র। তার খালা রেবেকা সুলতানা সনাক সদস্য ও জেলা রোভার স্কাউটস এ-র আরএসএল। ২০২৪ সালে এ্যাওয়ার্ডের জন্য তিনি মনোনিত হন।

Read More »

হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন, ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নির্দিষ্ট পরিস্থিতিতে’ ভারতে এসেছেন এবং তিনি কতদিন ভারতে থাকবেন- এটা পুরোপুরিই তার নিজের সিদ্ধান্ত। জয়শঙ্করের ভাষ্যে, …

Read More »

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘সামনে নির্বাচন—এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। প্রফেসর ইউনূস বলেছেন, আগামী নির্বাচন একটি আদর্শ নির্বাচন হবে। সেই নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’ শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র …

Read More »

প্রেস সচিব দেশের মানুষের সাথে বেয়াদবি করে যাচ্ছে: আনু মুহাম্মদ

নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্দেশ্য করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, প্রধান উপদেষ্টার ক্ষমতার তাপে তার তথাকথিত প্রেস সচিব বাংলাদেশের মানুষের সাথে একের পর এক বেয়াদবি করে যাচ্ছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অধ্যাপক আনু মুহাম্মদ তার ফেসবুকের একাউন্ট থেকে এক …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com