তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

Spread the love

জহর হাসান সাগর : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে কারিগরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ কর্তৃপক্ষ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ডাঃ মাহামুদুল হক, পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাসুদ রানা, এস এম মোতাহিরুল হক শাহিন, স্নেহ লতা মন্ডলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি, তালা, সাতক্ষীরা আয়োজিত প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ” উপজেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান’ হিসেবে নির্বাচিত হয়েছে।
শুভেচ্ছা গ্রহণকালে ইউএনও মিজ হোসনে আরা কলেজের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান বজায় রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com