Breaking News

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ তেলবাহী লরি আটক

Spread the love

নিজস্ব  প্রতিনিধি : সাতক্ষীরায় অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির সময়
সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রলসহ একটি তেলবাহী লরি আটক করেছে বিক্ষুদ্ধ জনতা। রোববার (৩০মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকা থেকে আটক করা হয়। সোমবার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় , গত রোববার(২৯মার্চ) বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী একটি লরি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামে সড়কে অবৈধভাবে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করেন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তেল সংক্রান্তে বৈধ কাগজপত্র না থাকায় লরিটি আটক করে থানায় নেয়।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, লরিটি বর্তমানে থানা হেপাজতে আছে। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বিস্তারিত পরে জানানো হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com