dainiksatkhira24

ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট: পশ্চিম ইয়েমেনে ক্রমবর্ধমান সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তিন লাখ অতিক্রম করেছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। সংস্থাটি উল্লেখ করেছে, এসব বাস্তুচ্যুতির প্রায় সবই ঘটেছে গত দুই মাসের মধ্যে। সোমবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।আইওএম জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়কেন্দ্র খুঁজে পেতে এবং মৌলিক প্রয়োজনীয় জিনিসের …

Read More »

সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে ওই বৈঠক শুরু হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়াও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাও বৈঠকে অংশ …

Read More »

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: পোশাকশিল্পে অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে শফিকুর রহমান …

Read More »

পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: পোশাকখাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে নানা ইন্ধন দিয়ে …

Read More »

শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সাগর আলী (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বংশীপুর কাহারপাড়ার সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের সওকাত গাইনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। প্রত্যক্ষদর্শী হাজী আফসার উদ্দিন গাইন জানান, …

Read More »

তালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান

ফারুক সাগর: যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ হাসান।রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুবদিবসের অনুষ্ঠানে তাঁকে উপজেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।২০১৫ সালে …

Read More »

কলারোয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন একশ রোগী

কামরুল হাসান:সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে   কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ পেয়েছেন।রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক …

Read More »

সাতক্ষীরা বড় বাজারে সড়ক দখলের প্রতিযোগিতা, নিয়ন্ত্রণহীন ভ্যান-ইঞ্জিনভ্যানের দৌরাত্ম্যে তীব্র যানজট

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে বছরজুড়েই অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালিত হলেও শহরের প্রাণকেন্দ্র বড় বাজারের চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। বাজারের প্রবেশপথ থেকে শুরু করে অভ্যন্তরীণ সড়ক ও ফুটপাত পর্যন্ত মহেন্দ্র, ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান এবং ব্যবসায়ীদের পণ্যসামগ্রীতে দখল হয়ে আছে। নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচল, যত্রতত্র পার্কিং ও সড়ক দখলের কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতা, পথচারী ও ব্যবসায়ীরা। …

Read More »

দেবহাটায় জাতীয় যুব দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত‌

মোমিনুর রহমান:দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সফল আত্মকর্মীদের মাঝে যুবঋণ এবং পুরস্কার বিতরণ করা হয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র‌্যালী বের …

Read More »

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি: দক্ষ যুবসমাজ গড়ে তোলা এবং তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার প্রত্যয় নিয়ে খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।রোববার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com