Breaking News

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Spread the love

মোমিনুর রহমান: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান, সখিপুর খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মো .সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম। দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, পল্লী বিদ্যুতের এজিএম স্বপন পাল।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক আবু তালেব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন, পারুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান হীরা, সখিপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান সাজু পারভীন, কুলিয়া প্যানেল চেয়ারম্যান ফতেমা খাতুন, নওয়াপাড়া প্যানেল চেয়ারম্যান খাদিজা পারভীন, দেবহাটা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, টাউন শ্রীপুর বিজিবি কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা বিজিবির হাবিলদার জাহাঙ্গীর হোসেন , আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা প্রমুখ। সভায় বিজিবির সুবেদার আমিনুল ইসলাম বলেন, সীমান্ত নদী ইছামতিতে বিজয়া দশমীর মিলন মেলা অনুষ্ঠান বন্ধ থাকবে, তবে সন্ধা ৭ টার আগে দূর্গা বিসর্জন দিতে হবে। এসময় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধ ও উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, আনসার সহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com