dainiksatkhira24

জননেতা মরহুম তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা মো. আব্দুর রউফ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং দক্ষিণবঙ্গের বরেণ্য রাজনীতিবিদ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁর …

Read More »

তালায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’-এর খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই পর্বের উদ্বোধন করেন নগরঘাটা ইউনিয়ন …

Read More »

তালায় অবৈধ ভাবে মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগে সাংবাদ সম্মেলন

ফারুক সাগর: তালা উপজেলার হাজরাকাটি গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা দাবি, জোরপূর্বক দখল করে মাছ লুটের অভিযোগে সাংবাদ সম্মেলন করেছেন হাজরাকাটি গ্রামের ঘের মালিক আব্দুস সাত্তার। তিনি ওই গ্রামের মৃত্যু লোকমান সরদারের ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে নলবুনিয়া বিলের ১৯৫ …

Read More »

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত …

Read More »

বিএনপি সরকার আগেভাগেই প্ল্যানটা জানিয়ে দিক: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট: দেশের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এসময় বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন এনসিপি নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ সমালোচনা করেছেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্ল্যানের অভাব নেই, অভাবটা বোধহয় বাস্তবতার সঙ্গে প্ল্যানের মিলের। নিত্যপণ্যের দাম বাড়ছে, বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ আসছে, জ্বালানি …

Read More »

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট: শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ জন্য শিল্পাঞ্চলে বিজিবির মোতায়েন করা প্লাটুনের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১১ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধ …

Read More »

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আগামী বছর জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, খরচও কমাতে চায় সরকার।’মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারগুলোর ব্যর্থতা কিংবা ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা করে …

Read More »

২ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তাসনিম বার্তা সংস্থা জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দুটি এমকিউএম-১৭০ ড্রোনের বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে এই অভিযান পরিচালনা করে। এর মাধ্যমে ইরানি বাহিনীর হাতে অবিকল বা নিয়ন্ত্রিত অবস্থায় …

Read More »

কলারোয়ায় বিএনপি নেতার পাটগুদামে আগুন

কামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটেছে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গ্রামীণ ব্যাংক অফিসসংলগ্ন পাটগুদামে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা আগুনের ধোঁয়া দেখতে …

Read More »

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে অবজ্ঞা করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে তলবি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ্যাড মিজানুর রহমান সিদ্দীকি।সভায় বক্তব্য দেন এ্যাড মো. রুহুল আমিন, এ্যাড সোহরাব হোসেন, অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল, এ্যাড …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com