Breaking News

জননেতা মরহুম তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা মো. আব্দুর রউফ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং দক্ষিণবঙ্গের বরেণ্য রাজনীতিবিদ তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ এঁর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

গভীর শ্রদ্ধায় ৮ম মৃত্যুবার্ষিকীতে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, “রাজনীতিতে তাঁর সততা, দেশপ্রেম ও অসামান্য অবদানের কথা মানুষ শ্রদ্ধার সাথে আজ স্মরণ করছে। মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। ২০১৮ সালের ৪ নভেম্বর এই দিনে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যশোর তথা দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত জননন্দিত এই নেতার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে বিভিন্ন স্মরণ করছে জাতি। কিছু মানুষ সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকেন তাঁদের কর্মে, আদর্শে, ভালোবাসায় এবং মানুষের হৃদয়ে। জননেতা মরহুম তারিকুল ইসলাম ভাই ছিলেন তেমনই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাঁর ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা। আজ ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে স্মরণ করছি। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব এবং দেশ ও মানুষের প্রতি অবদান আমাদের স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে। মানুষের ভালোবাসায় তিনি বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে। মহান আল্লাহ শ্রদ্ধেয় নেতার কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।

About dainiksatkhira24

Check Also

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

Spread the loveনিজস্ব প্রতিনিধি :সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com