Breaking News

সাতক্ষীরায় মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান

Spread the love

মাসুদ আলী : সাতক্ষীরার ঐতিহ্যবাহী ইয়াং এরিয়ান্স ক্লাবের সভাপতি ও জেলা ক্লাব ঐক্য পরিষদের সদস্য মরহুম তোফায়েল হকের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা রয়েল প্লাস কনভেনশন হল রুমে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠানে ইয়াং টাউন ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন এর সভাপতিত্বে ও সাতক্ষীরা এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম নান্টা এর সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী ক্রীড়া দলের আহ্বায়ক গোলাম ফারুক বাবু, সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, কুখরালী আদর্শ যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাজু, ডাঃ কিউ এ সিদ্দিকী সংসদের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, এরিয়ান্স ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান, সাবেক ফুটবলার কাজী বাবু, বিএস এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, স্টুডেন্ট ক্লাবের সভাপতি খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ফুটবল এসোসিয়েশন এর সদস্য মোল্লা মুহম্মদ শাহাজুদ্দীন, সাতক্ষীরা মহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান সৈকত, তুফান স্পোর্টিং ক্লাবের সভাপতি তানজিম কামাল তমাল, পি কে ক্লাবের সদস্য আহমাদ সরদার প্রমুখ। এসম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোড়দিয়া মর্ডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কামালনগর ক্লাবের কামরুজ্জামান রাসেল, ১,২,৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী কাতারী সুলতানা চম্পা, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিনুর রহমান কচি, ইয়াং বলাকা ক্রীড়া চক্রের সভাপতি মো৷ সাইফুল্লাহ, সাতক্ষীরা জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সুন্দরবন ক্রিকেট একাডেমির পরিচালক আলতাফ হোসেন, সাবেক পৌর বিএনপিনেতা সোহরাব হোসেন বাবু, রয়েল ক্রিকেট ক্লাবের কর্মকর্তা ওয়েজ হোসাইন দিপু, ক্রীড়া চক্রের মোহিনুর গাজী, আবাহনি ক্লাবের সাধারন সম্পাদক-ইমাদুল হক খানগনমুখি ক্লাবের কর্মকর্তা-সাখাওয়াত হোসেন পিটুল,আরিফবিল্লাহ,সাতক্ষীরা ক্রিকেট একাডেমির সভাপতি একরামুল ইসলাম লালু ,আজাদ স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান কাকন,বিসিবি কোর্চ মোফাচ্ছিনুল ইসলাম তপু,মহিলা ক্রীড়া সংস্থার সালেকা হক কেয়া,টাউন স্পোর্টিং ক্লাব কর্মকর্তা,আমজাদ বাপ্পি,কমল মিত্র, ঘোষ,কাজি মাতিন,ইয়াং এরিয়ান্স ক্লাবের চান্দু,মোস্তাফিজুর রহমান তুহিন,ইয়াং কুকরালী ক্লাবের সভাপতি আশরাফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী।

About dainiksatkhira24

Check Also

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

Spread the loveনিজস্ব প্রতিনিধি :সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com