
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় টাস্কর্ফোস অভিযান চারিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলাধীন গোবিন্দকাঠী এলাকার দুটি ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় মোকাব্বির ড্রিংকিং ওয়াটার” এর মালিক মোঃ মাছুম বিল্লাহ এবং “আফিফা এন্টার প্রাইজ” এর মালিক আবুল হোসেনকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম, সাতক্ষীরা ব্যাটালিয়ন- ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম খুলনা বিএসটিআই ফিল্ড অফিসার,মো. আব্দুল মান্নান সহ বিজিবি ও থানা পুলিশের সদস্যবৃন্দ ।সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
