Breaking News

ভিবিডি খুলনা ডিভিশনের সেক্রেটারি নির্বাচিত হলেন হোসেন আলী

Spread the love

নিজস্ব প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা ডিভিশন বোর্ড নির্বাচন ২০২৫–২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার মো. হোসেন আলী।বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মেহেদী হাসান ইমন। ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সম্প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুমাইয়া সাফাত। ফলাফল প্রকাশিত হয় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর ভেরিফায়েড ফেসবুক পেইজে।এ নির্বাচনে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খুলনা বিভাগের অধীনস্থ ১০টি জেলার জেলা বোর্ড মেম্বাররা অনলাইনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন প্রেসিডেন্ট ফয়সাল পারভেজ, ভাইস প্রেসিডেন্ট মিথিলা হক মৌলি, অর্গানাইজিং সেক্রেটারি এসকে আল মুকিত অন্তর, ফান্ড রাইজিং সেক্রেটারি তানজিমুল ইসলাম, কমিউনিকেশন সেক্রেটারি সুমাইয়া ইসলাম সিনথিয়া এবং ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল হারুন হৃদয়।ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) প্রতি বছর স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচন করে। এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে ভিবিডি’র ভূমিকা উল্লেখযোগ্য, বিশেষত তরুণদের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে।নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি মো. হোসেন আলী এর আগেও ভিবিডি সাতক্ষীরা জেলার দুইবারের জেনারেল সেক্রেটারি ও দুইবারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা তৈরিতে সক্রিয়ভাবে কাজ করছেন। পাশাপাশি যুব নেতৃত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে তাঁর রয়েছে বাস্তব অভিজ্ঞতা ও প্রশংসনীয় সুনাম।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com