Breaking News

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় মাল উদ্ধার আটক -১

Spread the love

নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ৩ বোতল ভারতীয় ভারতীয় মদ ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১ জন আসামীসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ,বৈকারী থেকে ১ জন আসামীসহ ৩ বোতল ভারতীয় মদ ও ১ টি মোবাইল আটক করা হয় । এছাড়াও,তলুইগাছা থেকে ৩৩ হাজার টাকা মূল্য ভারতীয় শাড়ি ,কাকডাঙ্গা থেকে ১লক্ষ ১৭০০০/- টাকা মূল্যের শাড়ি,মাদরা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ আটানব্বই হাজার আটশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com