Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে দশ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানেসাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার সকাল থেকে জেলার ,পদ্মশাখরা, গাজীপুর, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, সুলতানপুর ও হিজলদী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় । তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি । মঙ্গলবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুর হক ।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা থেকে ৮০ হাজার৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ভারতীয় শাড়ী ,গাজীপুর থেকে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি,তলুইগাছা থেকে ২লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৩লক্ষ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, সুলতানপুর থেকে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং হিজলদী থেকে ৩৫হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করা হয়।

 

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য নয় লক্ষ নব্বই হাজার পাঁচশত টাকা । জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com