Breaking News

dainiksatkhira24

শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

নিউজ ডেস্ক: দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সাড়ে ১৮ …

Read More »

সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামের বাসিন্দা ব্যাংকার ইলিয়াস হোসেনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, …

Read More »

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর উদ্বোধনের মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার জাহারুল …

Read More »

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ

শেখ তানজির আহমেদ: সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির দাবিতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার-২.o’। দেশের বিভিন্ন অঞ্চলের দুই শতাধিক তরুণ-তরুণী ও পরিবেশকর্মী উপকূলের মানুষের পানি সংগ্রহের সংগ্রামকে ফুটিয়ে তুলতে মাটির কলস নিয়ে এই ম্যারাথনে অংশ নেন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আবাদচন্ডিপুর গাজী …

Read More »

আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে, যা চলবে ২০ মে পর্যন্ত। পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রকাশিত রুটিন অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষা বাংলা দিয়ে শুরু হবে এবং প্রতিদিন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়া ১৮ …

Read More »

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

নিউজ ডেস্ক: দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। জানা গেছে, জনদুর্ভোগ …

Read More »

শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে : জিএম কাদের

নিউজ ডেস্ক: ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে বলে কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে আলোচনাটি শুধুই সৌজন্য পর্যায়ে সীমাবদ্ধ ছিল বলে জানান তিনি। রোববার (১৯ এপ্রিল) এক সংবাদমাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য প্রকাশ করেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর তার সঙ্গে শেখ হাসিনার …

Read More »

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুল হাসান: কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ঊর্মি খাতুন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার(১৯এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঊর্মি খাতুনের বয়স সাড়ে ৫ বছর বলে জানায় তার পিতা খুলনা জেলার পাইকগাছা থানার কাটিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম।বামনখালি সরদার ব্রিক্সের অন্যতম সত্ত্বাধিকারী শরিফুল ইসলাম আপেল জানান, শিশুটির বাবা-মা দু’জনই বামনখালি বাজারে দিনমজুরের কাজ …

Read More »

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় চার লাখ ৭৬ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির পৃথক দুটি আভিযানিক দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির বিশেষ …

Read More »

সাতক্ষীরায় আগামীকাল থেকে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে দেওয়া হবে টিকা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১১ কর্মদিবসব্যাপী বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলায় এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com