dainiksatkhira24

আশাশুনির নওয়াপাড়ায় নদী খননের মাটি বিক্রয়স্থান পরিদর্শনে ইউএনও

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় বেতনা নদী খননের সময় পাশে স্তূপ করে রাখা মাটি অবাধে বিক্রির অভিযোগ নিয়ে বিভিন্ন পত্রিকায় বুধবার সংবাদ প্রকাশিত হয়। খবর পেয়ে বুধবার সকালে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এসময় মাটি বহনকাজে ব্যবহৃত ট্রলিগুলো আগে থেকে সটকে পড়ায় সেখানে কোন ট্রলি পাওয়া যায়নি। পরিদর্শনকালে …

Read More »

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা পেয়েছেন পত্রিকাটির সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন।বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।এ অর্জনে ইমতিয়াজ উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।বিবৃতিতে বলা হয়, পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ইমতিয়াজ উদ্দিনের এই অর্জন …

Read More »

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

জহর হাসান সাগর : তালা উপজেলার ৬নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম।বুধবার (৪ নভেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।মোঃ শাহিনুর ইসলাম মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তালা বাজারে সুনামের সঙ্গে …

Read More »

তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

ফারুক সাগর : তালা বাজারের সাতক্ষীরা ভাগ্যকুল ঘোষ ডেইরির মালিক রবীন ঘোষ (৫৫)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মহন্দী আকঞ্চিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবীন ঘোষকে স্থানীয়রা উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে …

Read More »

জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি আন্তর্জাতিক কূটনৈতিক প্রদর্শনী?

জলবায়ু পরিবর্তন আজ আর কোনো দূরবর্তী আশঙ্কা নয়; এটি বৈশ্বিক বাস্তবতা। গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, বিশেষ করে কার্বন ডাই-অক্সাইডের (CO₂) ক্রমবর্ধমান নির্গমন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু সংকটের অন্যতম প্রধান কারণ। অথচ এই সংকট সৃষ্টিতে যাদের ঐতিহাসিক দায় সবচেয়ে বেশি, সেই শিল্পোন্নত ও ধনী রাষ্ট্রগুলোই আজ জলবায়ু মোকাবিলার অর্থায়নে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু সেই অর্থায়নের বড় অংশই আসছে ঋণ হিসেবে। ফলে সংকট …

Read More »

পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

রুকুনুজ্জামান: দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে গণকর বস্তিসংলগ্ন রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এ ঘটনা ঘটে।নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। ঘটনার দিন সকালে তিনি যথারীতি স্কুলে গিয়ে ক্লাসও নিয়েছিলেন। তাঁর স্বামী আব্দুল …

Read More »

সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

মো. হাফিজুল ইসলাম :দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাতক্ষীরার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে, আমি একটি দলের নির্বাচিত এমপি। আমি সবার, সব মানুষের, গরিব-দুঃখী মানুষের। নেতা কিংবা অতিথি হিসেবে নয়, আপনাদের ঘরের মানুষ ও খাদেম হিসেবে পাশে থেকে কাজ করতে চাই।’বুধবার (৪ …

Read More »

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার উদ্বোধন

মো. মোকাররাম বিল্লাহ ইমন: ‘সত্য প্রচারে এগিয়ে’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন দৈনিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং জনমানুষের অধিকার ও প্রত্যাশার কথা জোরালোভাবে তুলে ধরার অঙ্গীকার নিয়ে পত্রিকাটির এই পথচলা শুরু হলো।বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টার পদ্মা হলরুমে এক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য …

Read More »

ইউক্রেনে বোমা হামলায় নিহত ৩৩

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পূর্ব ইউক্রেনের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনে রাশিয়ার অন্তত নয়টি বোমা হামলায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বত) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘এই যুদ্ধের অন্যতম প্রাণঘাতী আক্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। রয়টার্সের বরাতে সিএনএনের প্রতিবেদনে এই খবরের সত্যতা প্রকাশ করা হয়েছে।জাপোরিজিয়া অঞ্চলের কমিসুভাখা এলাকার ওই স্থানটি আশ্রয়কেন্দ্র …

Read More »

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপি

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি। আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ সম্মেলন হবে।সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের দুই সদস্যের প্রতিনিধিদল মনোনীত করেছেন। এর নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন দলের যুগ্ম …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com