Breaking News

সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

Spread the love

মো. হাফিজুল ইসলাম :দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাতক্ষীরার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে, আমি একটি দলের নির্বাচিত এমপি। আমি সবার, সব মানুষের, গরিব-দুঃখী মানুষের। নেতা কিংবা অতিথি হিসেবে নয়, আপনাদের ঘরের মানুষ ও খাদেম হিসেবে পাশে থেকে কাজ করতে চাই।’বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলরুমে ‘সত্য প্রচারে এগিয়ে’ স্লোগান নিয়ে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, সাতক্ষীরার উন্নয়ন এগিয়ে নিতে সবার পরামর্শ, সহযোগিতা ও সান্নিধ্য প্রয়োজন। বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের একসঙ্গে উপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা একসঙ্গে এখানে বসেছি। দল-মত নির্বিশেষে সবাই মিলে সাতক্ষীরার উন্নয়নে কাজ করতে হবে। এ জন্য তিনি সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাতক্ষীরার দীর্ঘদিনের দাবি রেললাইন সম্প্রসারণ প্রসঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরায় রেললাইন বাস্তবায়নের বিষয়টি নিয়ে তিনি জাতীয় সংসদে তিন দিন কথা বলেছেন এবং নোটিশ দিয়েছেন। রেলমন্ত্রী তাঁকে জানিয়েছেন, সাতক্ষীরা রেললাইন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে এবং এটি এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, রেলভবন ও রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত রেললাইনের জরিপকাজ শেষ হয়েছে। সাতক্ষীরা থেকে ভোমরা পর্যন্ত জরিপকাজ শুরু হওয়ার পর্যায়ে রয়েছে। তবে তাঁর প্রত্যাশা, রেললাইনটি সুন্দরবন পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

এ বিষয়ে বিএনপি ও জামায়াতসহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একযোগে কথা বলার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। দলীয় মতপার্থক্য থাকলেও জেলার বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়েও জাতীয় সংসদে কথা বলার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আরও বলেন, একটি সংবাদপত্রের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের কথা, অধিকার, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরাও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, দৈনিক সাতক্ষীরা খবর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে উঠবে।

অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক আবু বক্করের সভাপতিত্বে প্ বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, আলিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা, উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করেন, দৈনিক সাতক্ষীরা খবর সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জন করবে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবে।

About dainiksatkhira24

Check Also

জননেতা মরহুম তারিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা মো. আব্দুর রউফ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com