Breaking News

তালায় জলাবদ্ধতা নিরসনে নেটপাটা উচ্ছেদ

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার তালায় নেটপাটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উপজেলার শালিখা-দেলুয়া নদীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সোমবার সকালে উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে এ অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার।এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার এসআই জিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।অভিযান শেষে ইউএনও দিপা রানী সরকার বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা নিরসনে এই অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার প্রতিটি নদী ও খালে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com