Breaking News

নবাগত জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রসুলপুর যুব সমিতি

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নবাগত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রসুলপুর যুব সমিতি। সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান (বিটু), সদস্য মোজাফফর হোসেন, দপ্তর সম্পাদক সাবাজ আলী খোকনসহ সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রসুলপুর যুব সমিতির সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং সংগঠনের সার্বিক সহযোগিতা করা আশ্বাস প্রদান করেন। এ সময় রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের নামে জেলা পরিষদের অর্থায়নে একটি পাঠাগার নির্মাণ করার দাবি করেন। এ সময় তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেন।

 

About dainiksatkhira24

Check Also

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

Spread the loveনিজস্ব প্রতিনিধি:বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com