Breaking News

ডুমুরিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া মৎস্য আড়তে অভিযানে পরিচালনাকালে নিষিদ্ধ আফ্রিকান মাগুরমাছ জব্দ করা হয়েছে। সোমবার (১সেপ্টেম্বার) বিকালে ডুমুরিয়া মৎস্য হাটে নিষিদ্ধ আফ্রিকান মাগুর বিক্রয় কালে এ অভিযানে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের অভিযানে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ, জব্দকৃত ৩০ কেজি আফ্রিকান মাগুর সাজিয়াড়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, মৎস্য রক্ষাও সংরক্ষণ আইন অনুযায়ী আফ্রিকান মাগুর মাছ চাষ, ক্রয়-বিক্রয়,পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ বিষয়ে বিভিন্ন হাটবাজারে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। আমরা এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রেখেছি। উপজেলা প্রশাসনের সহায়তায় আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com