Breaking News

সাতক্ষীরার সংসদীয়- ৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগর বিএনপি’র বিক্ষোভ মিছিল

Spread the love

রঘুনাথ খাঁ:
সাতক্ষীরার সংসদীয়-৪ আসন পূনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে স্থানীয় জনসাধারণ শ্যামনগর পৌর সদরে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এর আগে সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাবনা প্রকাশের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা বিএনপি’র একাংশের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলকারীরা ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না মানবো না’, ‘শ্যামনগর আসন ছিল, শ্যামনগর থাকবে’, পুনর্গঠন সিদ্ধান্ত বাতিল কর করতে হবে’, স্লোগান দিতে থাকে।

রাত ১০টায় জেসি কমপ্লেক্স চত্বরে পথসভা করে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ড. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়ামন কবীর, জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, ঈশ্বরীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান ছাদেম, শফিকুল ইসলাম দুলু, রফিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন ও কালিগঞ্জের আটটি ইউনিয়ন নিয়েসাতক্ষীরা -৪ সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। বুধবার রাতে শ্যামনগর ও আশাশুনি উপজেলা নিয়ে নির্বাচন কমিশন সাতক্ষীরা -৪ আসনের নতুন সীমানা নির্ধারণ করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com