সাতক্ষীরায় টাস্কর্ফোসের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায়

Spread the love

নিজস্ব   প্রতিনিধি : সাতক্ষীরায় টাস্কর্ফোস অভিযান চারিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলাধীন গোবিন্দকাঠী এলাকার দুটি ড্রিংকিং ওয়াটার (জার) উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় মোকাব্বির ড্রিংকিং ওয়াটার” এর মালিক মোঃ মাছুম বিল্লাহ এবং “আফিফা এন্টার প্রাইজ” এর মালিক আবুল হোসেনকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম, সাতক্ষীরা ব্যাটালিয়ন- ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম খুলনা বিএসটিআই ফিল্ড অফিসার,মো. আব্দুল মান্নান সহ বিজিবি ও থানা পুলিশের সদস্যবৃন্দ ।সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com