Breaking News

সাতক্ষীরায় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানের মুক্তি এই স্লোগানকে সামনে রেখে বিএফ এফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শাহাজালাল ইসলামী ব্যংক পিএলির সহযোগিতায় সুহৃদ সমাবেশের আয়োজনে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল১০টা থেকে বলে সাড়ে ১২টা পর্যান্ত জেলার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক ব্যানার্জি,।

আরো বক্তব্য রাখেন, নলতা আহসানিয়া রেসিডেনশিয়াল কলেজের অধ্যাপক মোমেনা খানম, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, সমকালের সাতক্ষীরা প্রতিনিধি কিশোর কুমার হালদার, সমকাল সুহৃদ-সমাবেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমূখ।

সেমিফাইনালে ৪টি অংশ নেয় প্রতিষ্ঠান। সেগুলো হল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

সেমিফাইনালের মঞ্চে যুক্তির তর্ক-বিতর্কে উন্মোচিত হয় শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি।ক গ্রুপে বিতর্কের বিষয় ছিল—“ইন্টারনেটের অবাধ ব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে” এবং ‘খ’ গ্রুপে আলোচ্য বিষয়—“সামাজিক যোগাযোগমাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে”। আর ফাইনাল রাউন্ডে—পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি। ফাইনাল প্রতিযোগিতায়
সেমি ফাইনালে পুলিশ লাইসন সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় এবং পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়েরর মধ্য পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। প্রতিযোগিতায শ্রেষ্ঠ বক্তা হন পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহারিমা তাসলিম মায়েশা। বিজয়ী হয় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দিয়ে আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় বক্তারা বলেন— বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি এক অনন্য শিক্ষণপ্রক্রিয়া—এই উপলব্ধিই যেন শিক্ষার্থীদের চোখেমুখে দীপ্ত হয়ে উঠেছে। তারা বুঝিয়েছে, যুক্তির শক্তি মানুষকে আলোকিত করে, বিজ্ঞান মানুষকে মুক্তি দেয়

 

 

 

 

 

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com