Breaking News

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the love
কামরুল হাসান:
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলারোয়া প্রেস ক্লাবে নব গঠিত কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম ও সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গনের সংগঠক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উপজেলাজুড়ে ক্রীড়াক্ষেত্রের বিস্তার ঘটানো ও জনপ্রিয় সকল খেলার আয়োজন নিয়মিতভাবে করা গেলে মানুষ ক্রীড়ামুখী হবে। ক্রীড়াই হতে পারে সুস্থ বিনোদনের মাধ্যম। আলোকিত ক্রীড়াঙ্গন গড়তে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের কর্মকর্তা ক্রীড়া সংগঠক মমতাজুল ইসলাম চন্দন, ফেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপক শেখ বদরুজ্জামান, গণমৈত্রীর পরিচালক মেহেদি মাসুদ, ক্রীড়া সংগঠক শেখ শাহাজাহান আলি শাহিন, পলাশ মজুমদার, শেখ জিয়া, বলাই পাল, প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, কাজী সিরাজুর রহমান, সুজাউল হক, এসএস নিউজের সোহাগ হোসেন, কলারোয়া নিউজের সানবিম করিম সিয়াম, তাহফিমুল হক প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া বজ্রপাতে এক কৃষক নিহত

Spread the loveকামরুল হাসান: সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে একজনের কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দুটোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com