কলারোয়া বজ্রপাতে এক কৃষক নিহত

Spread the love
কামরুল হাসান:
সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে একজনের কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দুটোর দিকে কলারোয়া উপজেলারবজ্রবাক্স গ্রামের এ ঘটনা ঘটে। মৃতের নাম আব্দুল হামিদ (৪০)। তিনি উপজেলার ব্রজবক্স গ্রামের হায়দার আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, আব্দুল হামিদ সকালে জমিতে যান কাজ করতে। দুপুর দুটোর দিকে বাড়ির পাশের পুকুরে যাচ্ছিলেন গোসল করতে। পথিমধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে পুকুর পাড় থেকে আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম শাহিন মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় তার মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com