Breaking News

পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা

Spread the love

আন্তজার্তিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ৯ জন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর দুটি বিস্ফোরকভর্তি গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই আত্মঘাতী হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে বিস্ফোরণ ঘটানোর পর পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে কমপক্ষে ১২ জন নিহত হন এবং ৩০ জন আহত হন। ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন সন্ত্রাসী রয়েছেন। এছাড়া, হামলায় সাত শিশুসহ তিন নারী এবং দুই বেসামরিক নাগরিক প্রাণ হারান।আহতদের মধ্যে দুই নারীসহ ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাকারীরা বিস্ফোরকভর্তি গাড়ি সামরিক স্থাপনার দেয়ালে ধাক্কা দেয়। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় হামলার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। উভয় পক্ষের গোলাগুলিতে ছয়জন জঙ্গি নিহত হন।জইশ আল ফুরসান নামক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদার এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘পরিকল্পিতভাবে বিস্ফোরকভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

About dainiksatkhira24

Check Also

সিরিয়ায় আসাদের জন্মস্থানে ইসরায়েলের বিমান হামলা

Spread the loveআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর নগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com