Breaking News

বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী সড়কের বেহাল দশা দীর্ঘদিনেও কাটেনি। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও পিচ উঠে যাওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাসেও কাজ শুরু হয়নি।গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের ছোট ছোট পথ ব্যবহার করছেন। সেখানেও বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় কৃষিপণ্য ও উৎপাদিত মালামাল বাজারে আনা-নেওয়ায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। স্থানীয় আজিজুল ইসলাম জানান, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। গাড়িচালক ইমন রাজা জানান, প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করেন তিনি। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত ও দেবে যাওয়ায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে অনেক সময় বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাদের যথাযথ উদ্যোগের অভাবেই সড়কটির এমন বেহাল অবস্থা দীর্ঘায়িত হচ্ছে। তারা দ্রুত সড়কটি সংস্কার বা পুনর্নির্মাণ, ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক ও আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে, বুধহাটা-পাইথালী সড়কের কাজ শুরু করা হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ছাত্রলীগ সহসভাপতি গ্রেফতার

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইন মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com