Breaking News

দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি আটক

Spread the love

মোমিনুর রহমান:দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের সিআর পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামি এবং নিয়মিত মামলার এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ৩০ অক্টোবর ২০২৬ তারিখ গভীর রাতে দেবহাটা থানার এসআই (নিঃ) সাহিদুল আলম, এসআই (নিঃ) মো. জাকারিয়া শেখ, এসআই (নিঃ) মো. সোহাগ মিয়া, এসআই (নিঃ) মো. বেলায়েত হোসেন এবং পিএসআই (নিঃ) বিপ্লব মালাকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিআর পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— দেবহাটার পূর্ব কুলিয়া গ্রামের দীন আলী মোল্লার ছেলে মো. গফফার মোল্লা, আতাপুর গ্রামের নুর আলী গাজীর ছেলে লতিফ গাজী (৫০), বড়শান্তা গ্রামের ফারুক সর্দারের ছেলে মো. ফেরদাউস (২৫) এবং পুষ্পকাটি গুরুগ্রাম এলাকার মৃত মালেক গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম।
অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মো. সাগর শেখ সঙ্গীয় ফোর্সসহ গত ২৯ অক্টোবর বিকেলে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত তমা সাহা (৩৫) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার শ্রীপুর ওয়ালেচ অফিস মোড়ের তন্ময় সাহার স্ত্রী। তিনি বর্তমানে খুলনা সদর থানার শামছুর রহমান রোড সিটি কলেজ তালতলা এলাকার রুমনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

আলোচিত শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার

Spread the loveমোমিনুর রহমান: দেবহাটায় ধর্ম অবমাননার মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে তরুণ ওয়াহিদুজ্জামান শামীমকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com