Breaking News

সাতক্ষীরায় ১০ শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

Spread the love

রঘুনাথ খাঁ ঃ ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ রাজু পাড়–ই নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে তাকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া গ্রামের নজি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাজু পাড়–ই এর বাবার নাম কনেক পাড়ুই।
মামলার বিবরনে জানা যায়, আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের এক ব্রাহ্মনের মেয়ে ও খাজরা ইউনাউটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে রাউতাড়া গ্রামের বিধান মÐলের ছেলে উমেশ মÐল স্কুলে যাওয়া ও আসার পথে উত্যক্ত করতো। বিষয়টি ওই ছেলের বাবা ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় ১৫ বছর সাজাপ্রাপ্ত আসামী বিধান মÐলকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩ ফেব্রæয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ওই ছাত্রীকে আসামী রাজু পাঁড়–ই এর মোটর সাইকেলে করে অপহরণ করে উমেশ। সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করে না পাওয়ায় পরদিন থানায় এৎাহার দিলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। একপর্যায়ে ওই ছাত্রীর ভাইকে আদালতে মামলার করার পরামর্শ দেয় পুলিশ। সে কারণে ওই ছাত্রীর ভাই বাদি হয়ে উমেশ মÐল, তার বাবা বিধান মÐল, মা কাকুলি মÐল, ও রাজু পাড়–ই এর নাম উল্লেখ করে ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় গত ২৫ ফেব্রæয়ারি সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ৩ মার্চ মামলাটি থানায় রেকর্ড করা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক অনাথ মিত্র জানান, রাজু পাড়ুইকে গেস্খপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com