Breaking News

আশাশুনিতে ৫ আসামী গ্রেফতার

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন ও নিয়মিত মামলার আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে সোপর্দ করা হঢরছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই তুষার কান্তি মাহাতো, এসআই অনাথ মিত্র, এসআই রাজীব মন্ডল, এসআই মোঃ লিটন মল্লিক, এএসআই হান্নান মিয়া অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আসামী পদ্ম বেউলা গ্রামের এনামুল সেদারের ছেলে শাহিন হোসেনকে পদ্ম বেউলা বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মাদক আইনে মামলা নং-০৫(০৩)২৫ রুজু করা হয়েছে, মামলা নং-০৪(০৩)২৫ এর আসামী পুইজালা গ্রামের মৃত সতিশ বৈরাগীর ছেলে রশিক চন্দ্র বৈরাগী, শ্যামল চন্দ্র বৈরাগীর ছেলে দীনেশ চন্দ্র বৈরাগী, মামলা নং-০১(০৩)২৫ এর আসামী রাউতাড়া গ্রামের কনেক মন্ডলের ছেলে রাজু মন্ডল, মামলা নং-০৪(০১)২৫ এর আসামী প্রতাপনগর গ্রামের আবুল হোসেন মহলদানের ছেলে নাইম হোসেনকে থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com