আশাশুনিতে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলায় রাজা মুরাদ সানা নামে এক ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বড়দল গ্রামের আজিজুল সানার ছেলে রাজা মুরাদ সানাকে গ্রেফতার করা হয়। রাজা মুরাদ বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে আশাশুনি থানার মামলা ২২(০৬)২৬-এর আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান জানান, শুক্রবার (২০ নভেম্বর) সকালে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির আনুলিয়ায় গভীর রাতে মোটর সাইকেল মহড়া

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com