ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

Spread the love

ডেস্ক রিপোর্ট: উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থাপনায় ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর হামলায় অন্তত ২৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব স্থাপনায় মার্কিন সামরিক সরঞ্জাম ও সম্পদ রাখা ছিল।বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে বলা হয়েছে, এখন পর্যন্ত এ ধরনের হামলার সংখ্যা ১১৫ ছাড়িয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি পর্যালোচনা করে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে।
এপির বিশ্লেষণে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে হামলার ক্ষেত্রে ইরানের প্রধান লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপর যুদ্ধবিমান ও ঘাঁটিগুলোর বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হয়।প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০টি হামলা চালিয়েছে ইরানি বাহিনী।স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এসব হামলায় ঘাঁটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি অবস্থিত ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।এপির পর্যবেক্ষণে বলা হয়েছে, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলার প্রধান লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আগাম সতর্কতাব্যবস্থা, সামরিক বিমান এবং বিভিন্ন স্থাপনা।

About dainiksatkhira24

Check Also

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

Spread the loveডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালিতে নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লাগার পর দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com