
শাহিনুর রহমান:সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ৩ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৫ নম্বর ওয়ার্ড।শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ব্রহ্মরাজপুরের ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ড অংশ নেয়।ফাইনাল খেলা উপলক্ষে মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শেষে ৩ নম্বর ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে ৫ নম্বর ওয়ার্ড বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।খেলা চলাকালে উপস্থিত ছিলেন, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, ব্রহ্মরাজপুর বাজারের ব্যবসায়ী ও মেসার্স মায়েরদোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রোঃ মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন প্রমুখ । খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
