
মোমিনুর রহমান:সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশের বিশেষ অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ২ টার দিকে দেবহাটা থানা-পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দেবহাটা হাফিজুল গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বহেরা মাঝেরপাড়া গ্রামের হারুন গাজীর পুত্র।
এ ছাড়া অপর এক অভিযানে রোজিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মুকুল খাঁর স্ত্রী।
দেবহাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২১ নভেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
