Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ ষোল লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবঃসহ ষোল লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিনভর জেলার ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।

বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বোস্তানের ঘোর নামক স্থান হতে ৭০,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। ঘোন বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোনা বাজার নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৭/৬৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১২/৩ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শালবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪, ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেটসহ ১২,২৪,৪০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও তেতুলবাড়ি নামক স্থান হতে ১,৭৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিদনি আরো জানান, আটকৃত মালামালের মূল্য ষোল লক্ষ চব্বিশ হাজার চারশত টাকা । উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com