Breaking News

মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগে এলাকাবাসী

Spread the love

শাহিনুর রহমান: আধুনিক যুগেও সামান্য চলাচলের রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছখোলা পশ্চিম (লতিফ হাজ্বীর মিল সংলগ্ন) এলাকার বাসিন্দারা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের কাছ থেকে বারবার রাস্তাটি সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি।​স্থানীয়দের অভিযোগ, বর্তমান ইউপি সদস্য গ্রাম ডাক্তার মিজানুর রহমানকে রাস্তাটির বেহাল দশার কথা একাধিকবার জানানো হয়েছে। এমনকি তিনি সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করে গেলেও তাঁর পাঁচ বছরের মেয়াদে রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই কাঁচা রাস্তাটি অত্যন্ত পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়ে। জলাবদ্ধতা ও কাদামাটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে স্কুলগামী শিশু ও বয়স্ক মানুষ প্রায়ই পিছলে পড়ে আহত হওয়ার উপক্রম হন।
​এলাকাবাসীর সবচেয়ে বড় ভোগান্তি দেখা দেয় কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে। রাস্তার বেহাল দশার কারণে কোনো চিকিৎসক বা জরুরি যানবাহন এলাকার ভেতরে প্রবেশ করতে চায় না। ফলে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হলে স্বজনদের প্রায় ৩০০ ফুট কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে কাঁধে করে মূল সড়কে নিয়ে আসতে হয়, যা অত্যন্ত অমানবিক ও ঝুঁকিপূর্ণ।দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এবং জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

About dainiksatkhira24

Check Also

সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

Spread the loveনিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক বিলাল হোসেনের পিতা আক্তার মল্লিক (৬৬) কে ২০২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com