Breaking News

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামী গ্রেপ্তার

Spread the love

রঘুনাথ খাঁ:

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামী সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে।

সাতক্ষীরা র‌্যাবের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বুধবার সন্ধ্যায় জানান,প্রাথমিক তথ্যানুসন্ধ্যানে জানা যায়, সাইফুল অস্ত্র,বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামী হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় গেটের তালা ভেঙে কারাগার থেকে বের হন। পরে তার জেলসহচরদের সাথে নিয়ে দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে জেলা কারাগার জ্বালিয়ে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন। এছাড়া কারাগারের জিনিসপত্র লুটপাট করে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতামুলক কর্মকান্ডের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার রেজাউল করিম।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com