Breaking News

খাটের নিচে লুকানো ছিল বিদেশি অস্ত্র, যশোর বেনাপোলে র‌্যাবের হাতে ধরা পড়ল ব্যবসায়ী

Spread the love

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হাসান (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫টা ১৫ মিনিটে র‌্যাব-৬ খুলনার লবনচরা স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাকিবের বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করা হয়। এ সময় খাটের তোষকের নিচ থেকে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের একটিতে “Made in Japan” এবং অপরটিতে “Made in USA” লেখা রয়েছে।

র‌্যাব-৬ খুলনার লবনচরা স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর নাজমুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাকিব হাসান অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সে আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(ক) ও ১৯(চ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com