Breaking News

তালায় গভীর রাতে চুরি: লাখ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Spread the love
ফারুক সাগর:
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে গভীর রাতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(৮ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আব্দুর করিম খাঁর বাড়িতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফ জেড মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুর করিম খাঁর ছেলে আমিনুর রহমান বলেন,”তিনি আবুল খায়ের গ্রুপের কনজুমার ডিলার। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেল পড়ে যায়। পরে বাড়িতে ফিরে তিনি ব্যবসার ২ লাখ ৮৫ হাজার টাকা এবং ধান বিক্রির ১ লাখ ১ হাজার টাকা ঘরে রাখেন। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা ঘরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফ জেড মোটরসাইকেল নিয়ে যায়। সকালে স্ত্রীর কান্নার শব্দে ঘুম ভেঙে উঠে তিনি ঘটনার বিষয়টি জানতে পারেন।”
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলনে,”বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com