
পাইকগাছা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক কর্মশালা পাইকগাছায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান, ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ডা. মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, বিদ্যুৎ রঞ্জন সাহা, অনাথ কুমার বিশ্বাস,
হুমায়ূন কবির, জয়ন্ত কুমার ঘোষ, হাসিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রেশমা আক্তার, প্রবীর কুমার দত্ত, ঈমান উদ্দিন, মৌলুদা খাতুন, জিএম জাকারিয়া, ভার. অধ্যক্ষ উৎপল বাইন, অধ্যক্ষ আজহার আলী, প্রভাষক লুৎফা ইসলাম, ভারঃ প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন, পৌর নির্বাহী প্রকৌশলী এমএম নূর আহম্মদ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিব, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গু এখন একটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি পরিবারকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ছাদ, ফুলের টব ও যেকোনো পানিবাহিত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এডিস মশা পরিষ্কার পানিতে জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এরপর রাড়ুলীতে বিশ্ববরেণ্য আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় এর বসতভিটা, ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়, সমবায় ব্যাংক ও আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
