Breaking News

পাইকগাছায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে গাছের চারা রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫ টায় সরল খাঁ যুব সংঘে পাইকগাছা পৌরসভা ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি,কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোহর আলী সরদারের পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, পৌর মহিলা দলের আহ্বায়ক এ্যাডঃ আখি,বাসন্তী মন্ডল, শিউলী আক্তার, নাজমিন নাহার,রায়সা বিবি,হালিমা,শাহিদা বেগম,ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. কাইয়ুম সরদার, মনিরুল ইসলাম মন্টু,সাবেক সভাপতি মো. ইমদাদুল হক, মো. সিরাজুদ্দীন, জাকির সরদার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, ইব্রাহিম মোল্লা, মো. শাহাদুল ইসলাম, তুষার সরদার, আলামিন মোড়ল,রাজু মন্ডল, বিল্লাল দপ্তরী,আনারুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার,আবু জাফর,যুব নেতা রুস্তম আলী, আনারুল ইসলাম, এরশাদ আলী, মো. বাপ্পি, রেজাউল ইসলাম রেজা,আলতাফ সরদার,ফয়সাল সরদার সহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে শত শত চারা বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com