Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিপুল পরিমানে মাদক ও ১১ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি :সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এগারো কোটি সাত লক্ষ ত্রিশ হাজার আটশত টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

গত ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয় ।

একই সাথে ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করে।

আটক কৃত মাদকের আনুমানিক মূল্য পঁয়ষট্টি লক্ষ আটষট্টি হাজার একশত আটষট্টি টাকা।এসব মাদকের মধ্যে রয়েছে ৩৫১ বোতল ভারতীয় মদ, ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ভারতীয় গাঁজা ১২.০৮ কেজি, ৬৩০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট, ১৩০ পিস ইয়াবা, ১৫৪০ পিস ক্যাটাগ্রা ট্যাবঃ ও ১৯৯ পিস টেপডল ট্যাবলেট । শনিবার (১ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক ।

 

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে এগারো কোটি সাত লক্ষ ত্রিশ হাজার আটশত টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, কিটনাশক, খৈল, থ্রি পিস, ব্লাউজ, সেলো মেশিন, মোটর সাইকেল, দুধ, ইদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল চাদর, প্রসাধনী সামগ্রী, শাড়ি, ঔষধ ও বোরকাসহ ভারতীয় অন্যান্য মালামাল আটক করা হয়।

অপরদিকে ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যান্ত বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানেসাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থান থেকেপঁয়ষট্টি লক্ষ আটষট্টি হাজার একশত আটষট্টি টাকার মাদক আটক করা হয় ।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করে সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com