
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১ নভেম্বর) দিনভর জেলার ভোমরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৩/২ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় শাড়ি আটক করে। কুশখালী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশান ঘাট নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। বৈকারী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৭/১৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কামারাবাড়ি নামক স্থান হতে ৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ পৃথক দুইটি আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও চান্দা নামক স্থান হতে ৪,৭২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোরিডাঙ্গা নামক স্থান হতে ৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবিন্দকাঠী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য সাত লক্ষ চুরাশি হাজার পাঁচশত টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
