Breaking News

শ্যামনগরে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১

Spread the love

রঘুনাথ খাঁঃ ২০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের ইসরাফিল গাজীর ছেলে ফারুক হোসেন (৩০)।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com