Breaking News

পাইকগাছায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় পাইকগাছায় “বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল সংযুক্ত ছিলেন,  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ডা. প্রকাশ কান্তি চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সাপোর্টিং ইমপ্লিমেন্টশন আফ মাদার এন্ড চাইল্ড বিনিফিট প্রোগ্রাম সার্বিক তথ্য উপস্থাপন করেন, জেলা প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় কৃষি ব্যাংক কর্মকর্তা মো. হাদিসুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ,ইউপি চেয়ারম্যান আ. ছালাম কেরু, প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল্যাহ আল মামুন সরদার, পীযূষ কান্তি মন্ডল, আবুল হোসেন, ইউপি সদস্য মো. ইলিয়াস মোড়ল সহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, ইউপি সচিব, সাংবাদিক ও উদ্যোক্তা গণ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com