কঠোর নিরাপত্তায় সাতক্ষীরায় শুরু এসএসসি পরীক্ষা, ৫১ কেন্দ্রে অংশ নিয়েছে ২১ হাজার শিক্ষার্থী

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সারা বাংলাদেশে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সাতক্ষীরায় ৫১টি কেন্দ্রে মোট ২১ হাজার ১৩২ জন শিক্ষার্থী আজ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১১ হাজার ২৩৯ জন ছাত্র এবং ৯ হাজার ৮৯৩ জন ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করছে। এ বছর মাধ্যমিক ২৯ টি, মাদ্রাসা ১৪ টি, কারিগরী ৮টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারে প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা। কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে।

এছাড়া, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এমনকি হাতঘড়ি পরেও পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সামগ্রিক ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর কবীর জানান,সারা জেলায় শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও এখন কোন অনিয়মের খবর পাওয়া যায়নি।আমরা সকলে মিলে জেলায় একটি শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com