সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফাইটার মোরগ আটক

Spread the love

নিজস্ব  প্রতিনিধি:সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ফাইটার মোরগ আটক করেছে বিজিবি। এসময় সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও নিষিদ্ধ সিরাপসহ প্রায় ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বিজিবশনিবার (৮ আগস্ট) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, বৈকারী, মাদরা ও কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান জানান, সম্প্রতি চোরাকারবারিরা সীমান্ত দিয়ে ভারতীয় দামী ‘ফাইটার মোরগ’ পাচারের নতুন কৌশল গ্রহণ করেছে। তবে, ভোমরা বিওপির বিশেষ টহলদলের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাঁড়ি এলাকা থেকে ৮০ হাজার টাকা মূল্যের একজোড়া ভারতীয় ফাইটার মোরগ জব্দ করা হয়।এ ছাড়া বৈকারী বিওপির সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন।কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।অন্যদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার রাজপুর মাঠ এলাকা থেকে ২৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ এসকুফ সিরাপ উদ্ধার করেন।বিজিবির তথ্যমতে, দিনব্যাপী এসব অভিযানে জব্দকৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩৩ হাজার ২০০ টাকা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com