Breaking News

তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Spread the love

বিপ্লব : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্টি অফিসে জাহাঙ্গীরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। অফিস সহায়ক জাহাক্সগীর দায়িত্বের সীমা ছাড়িয়ে কার্যক্রম পরিচালনা এবং অঢেল সম্পদের মালিক বনে গেছে এই অফিস সহায়ক। দলিল রেজিস্টি করতে অফিসে আসলে আগে তার সাথে দফারফা করতে হবে না হইলে দলিল সম্পাদন হবে না। তালা- ইসলামকাটি রেজিস্ট্রি অফিসের জাহাঙ্গীর যেন কাওকে তোয়াক্কা না করেই তার ঘুষের রেট বাড়িয়ে টাকা নিচ্ছে এমনি অভিযোগ উঠছে।

স্থানীয় দলিল করতে আশা ভুক্তভোগী জানান, আমি আমার জমি ভাইকে দানপত্র করব এজন্য তাকে বাড়তি টাকা না দিলে সে বলছে স্যার করবে না। তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্টার অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে দায়িত্বের সীমা ছাড়িয়ে অফিসের বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করছেন। অভিযোগকারীদের দাবি, অনেক ক্ষেত্রে তিনি এমনভাবে কার্যক্রম পরিচালনা করেন যে সাধারণ সেবা গ্রহীতাদের কাছে তাকে কার্যত সাব-রেজিস্টারের মতো প্রভাবশালী ব্যক্তি বলে মনে হয়। এছাড়া তার সম্পদ ও জীবনযাত্রা নিয়েও এলাকায় নানা আলোচনা রয়েছে। তার বর্তমান সম্পদের উৎস খতিয়ে দেখা প্রয়োজন।

তার দুর্নীতির হাত থেকে রেহাই পাচ্ছেন দলিল লেখক সমিতি ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত রেজিষ্ট্রি সেবা নিতে আসা সাধারন জনগন ও ভূক্তভোগীরা। রেজিস্ট্রি অফিসে সাধারন সেবা গ্রহনকারী দুর্ণীতিবাজ জাহাঙ্গীরের হাতে জিম্মি হয়ে পড়েছে। দুর্ণীতিবাজ জাহাঙ্গীর ফ্যাসিষ্ট সরকারের এক স্থানীয় নেতার আত্বীয় পরিচয় দিয়ে দীর্ঘদিন রাজত্ব চালিয়েছেন। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর সপ্তাহে ২দিন সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসে ডিওটি করছে। একই কাজ এখানেও চালিয়ে যাচ্ছে। সদর অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক দলিল লেখক জানান, আমি একটি দলিল সম্পাদন করার পরে সে অফিসের নিয়মের বাহিরে বাড়তি টাকা দাবি করছে। একজন অফিস সহায়ক দুই অফিসে কাজ করা নিয়েও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালচনা হচ্ছে । স্থানীয়দের দাবী এই জাহাঙ্গীকে অপসারণ সংশ্লিষ্ট কতৃপক্ষ তাকে শাস্তিমুলক ব্যাবস্থা নেয়।

অভিযোগের বিষয় জানতে ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীরের কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেনি।

অভিযোগের বিষয় জানতে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার হাফিজা হাকিম (রুমা) বলেন, আমার এইখানে জাহাঙ্গীর ২দিন রেকর্ড রুমে কাজ করে ইসলামকাটি অফিস বন্ধ থাকার কারণে। তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে লিখিত দিবেন আমরা তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করব।

 

About dainiksatkhira24

Check Also

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ

Spread the loveফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com