Breaking News

সাতক্ষীরায় আগামীকাল থেকে ১ লাখ ৭৮ হাজার ৮১৫ শিশুকে দেওয়া হবে টিকা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ১১ কর্মদিবসব্যাপী বিশেষ হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। জেলায় এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।
আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় সিভিল সার্জন এ তথ্য জানান। তিনি জানান, জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও এর মধ্যে কোনো হাম বা রুবেলা পজিটিভ পাওয়া যায়নি। তবে বর্তমানে হামের উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ৭ জন শিশু ভর্তি রয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে ও শিশুদের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ ক্যাম্পেইন গ্রহণ করা হয়েছে। যে সকল শিশু পূর্বে এমআর বা হামের টিকা পেয়েছে কিংবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়েছে, তাদেরও এই ক্যাম্পেইনে টিকা নিতে হবে। তবে শর্ত থাকে যে, দুই ডোজ হাম-রুবেলা টিকার মধ্যবর্তী বিরতি কমপক্ষে ২৮ দিন হতে হবে।
সারা জেলায় মোট ২,৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই টিকা কার্যক্রম চলবে। ক্যাম্পেইনের প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। অভিভাবকরা তাদের সন্তানের ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের (www.vaxepi.gov.bd) মাধ্যমে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং টিকা গ্রহণের পর ওয়েবসাইট থেকে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন। সুস্থ শিশু ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সংশ্লিষ্ট বয়সের সকল শিশুকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুস সালাম, সিভিল সার্জন, সাতক্ষীরা। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাসেদ উদ্দিন মেধা, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও সভায় সাতক্ষীরায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com